স্পোর্টস ডেস্ক
মাদ্রিদ ওপেন টেনিসে পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেদেরার। শেষ ১৬’র ম্যাচে তিনি ৬-০, ৪-৬ ও ৭-৬ (৭/৩) গেমে হারিয়েছেন ১৫তম বাছাই ফ্রান্সের গাইল মনফিলসকে। এই জয়ে আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন ফেদেরার। বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ১২০০ জয়ের স্বাদ নিলেন ফেদেরার। তার আগে এই মাইলফলক স্পর্শ করেন আমেরিকার জিমি কনর্স। দুর্দান্ত জয়ে নতুন মাইলফলক স্পর্শ করে ফেদেরার বলেন, ‘১২শতম জয়। সত্যিই অবিশ্বাস্য। আশা করছি, এই সংখ্যা আরো বাড়বে। তবে যা হয়েছে এখন পর্যন্ত আমি খুশী।’ ২০১৫ সালের ফ্রেঞ্চ ওপেনের পর ক্লে কোর্টে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলেন ফেদেরার। শেষ আটে তার প্রতিপক্ষ পঞ্চম বাছাই অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েম।
