যে কোনো ওয়েবসাইটকে ডেস্কটপ অ্যাপে পরিণত করবেন যেভাবে

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৩৯

মোজাহেদুল ইসলাম ঢেউ

 

আপনি হয়তো কোনো ওয়েবসাইট দিনে ১০ বারের বেশি ভিজিট করেন। বারবার ব্রাউজার ওপেন করে বুকমার্ক থেকে সাইটে প্রবেশ করা বা অ্যাড্রেস লিখে  প্রবেশ করা অনেক ঝামেলার মনে হয়। আবার হতে পারে কোনো ওয়েব অ্যাপ যেমন কোনো অনলাইন ফটো এডিটর বা জিমেইল বা কোনো ম্যাসেজিং অ্যাপের শুধু ওয়েব অ্যাপ ভার্সন রয়েছে (যেমন- হোয়াটস অ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার) এগুলোকে ডেস্কটপ অ্যাপ বানিয়ে ফেললে সহজেই ডাবল ক্লিক করে ওয়েবসাইটগুলো ডেস্কটপ সফটওয়্যারের মতো ব্যবহার করতে পারবেন। আপনার কাছে আরো নানান কারণ থাকতে পারে, যার ফলে আপনার পছন্দের যে কোনো ওয়েবসাইটকে ডেস্কটপ অ্যাপে পরিণত করার দরকার পড়তে পারে।

 

ওয়েবসাইট হবে ডেস্কটপ অ্যাপ

যে কোনো ওয়েবসাইট বা ওয়েব। অ্যাপকে ডেক্সটপ অ্যাপে পরিণত করার জন্য আমরা একটি ওয়েব টুলের নাম বলবো আর সেটি হলো web2desk।  টুলটি ব্যবহার করে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ডেক্সটপ অ্যাপ বানানো যেতে পারে।

প্রথমে উপরের দেওয়া লিংকটি থেকে ওয়েবসাইট ওপেন করুন। এরপর ‘Website Url’ এ আপনার পছন্দের ওয়েবসাইটটি লিংক প্রবেশ করান। আপনার ইচ্ছা মতো অ্যাপটির একটি নাম সিলেক্ট করুন। ওয়েবসাইটির কোনো আইকন থাকলে অটো আইকনটি দেখা যাবে। যদি না দেখা যায় তাহলে আপনি ইচ্ছা মতো আইকন যুক্তও করতে পারবেন। পরবর্তীতে ‘We’ll email you the Files’ ফাঁকা স্থানে আপনার ইমেইল অ্যাড্রেস প্রবেশ করান। যেখানে সেটআপ ফাইলটি সেন্ড করে দেওয়া হবে।  এরপর, কোনো প্লাটফর্মের জন্য ডেস্কটপ অ্যাপটি বানাতে চান সেটি নির্বাচন করুন। আমি উইন্ডোজ নির্বাচন করলাম। এরপরে ‘Create Now’ বাটনটিতে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাপটি বিল্ড হয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবেন, তাছাড়া আগের পেজে প্রবেশ করানো মেইল অ্যাড্রেসেও অ্যাপটির ডাউনলোড লিংক সেন্ড করা হবে। অ্যাপটি সম্পূর্ণ পোর্টেবল, তাই ইন্সটল করার দরকার পড়বে না, জাস্ট Zip ফাইলটি ওপেন করে নিন এবং ‘AppName.exe’ -তে ডাবল ক্লিক করলেই আপনার পছন্দের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপটি ডেস্কটপ অ্যাপ হিসেবে রান হবে।