স্মিথের রানবন্যা অব্যাহত

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৪০

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বৃষ্টি আইনে পাঁচ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া একাদশ। যাতে বড় অবদান রাখেন স্টিভেন স্মিথ। আলোক স্বল্পতা না থাকলে  হয়তো সেঞ্চুরিই পেয়ে যেতেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯১ রানে। আগের দুই ম্যাচে তিনি যথাক্রম ২২ ও ৮৯ রানের ইনিংস খেলেন। স্মিথ না পারলেও নিউজিল্যান্ডের করা ২৮৬ রানের বড় সংগ্রহে সেঞ্চুরি পান উইল ইয়ং। আগের ম্যাচেও সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। ব্যাট করতে নেমে আলোকস্বল্পতার কারণে ম্যাচ বন্ধ হওয়ার আগে ৪৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে অস্ট্রেলিয়া একাদশ।  সিরিজের প্রথম ম্যাচ জয় পাওয়া অস্ট্রেলিয়া একাদশ ২-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ।