২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে বেশ কিছু স্মার্টফোনে অচল হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে এমন হ্যান্ডসেটের একটি তালিকা প্রকাশিত হয়েছে গ্যাজেট ৩৬০-তে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ১ জানুয়ারি থেকেই সমস্ত উইন্ডোজ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে ওই সব ফোনে শুধু হোয়াটসঅ্যাপ -এর আপডেট নেওয়াই বন্ধ হচ্ছে না, একেবারেই অচল হয়ে যাবে মেসেজিং অ্যাপটি।
সম্প্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্ভর গেজেটগুলোতে সাপোর্ট বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। এ বার ওই একই পথে হেঁটে উইন্ডোজ-এর সমস্ত স্মার্টফোনে মেসেজিং পরিষেবা বন্ধ করছে হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে, জুন মাসে উইন্ডোজ স্মার্টফোনে নিজেদের শেষ সফ্টওয়্যার আপডেট দেবে হোয়াটসঅ্যাপ।
তবে শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোনগুলোতেই নয়, অ্যান্ড্রয়েড -এর পুরনো ভার্সানের ফোনেও আর মিলবে না হোয়াটসঅ্যাপ পরিষেবা। জানা গিয়েছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েড -এর ভি২.৩.৭ বা তার পুরনো ভার্সানে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
