পাবনা পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি শাওন রেজা গুলিবিদ্ধ , ঢাকায় স্থানান্তর

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:০৪
বৃহস্পতিবার মধ্যরাতে পাবনা পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি শাওন রেজা খান (২৪) গুলিবিদ্ধ হয়েছেন। আহত শাওন পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর এলাকার শাজাহান আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম শুক্রবার জানান, কারা কী কারণে তাকে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।