সাইফের ঝড়ে হারল রহমতগঞ্জ

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ২-১ গোলে জয় পেয়েছে। মাঠে নেমে কিছু বুঝে উঠার আগেই দুই গোল হজম করে রহমতগঞ্জ। সাইফ মাঠে নেমেই আক্রমণের ঝড়ে কুপোকাত রহমতগঞ্জ। ১২ এবং ১৪ মিনিটে দুই গোল।

কলম্বিয়ান দানিয়েল আন্দ্রেস করডোভা হেড করেন (১-০)। দুই মিনিট ব্যবধানে অধিনায়ক জামাল ভুঁইয়ার আচমকা শট (২-০)। ৫৫ মিনিটে এনামুল ইসলাম গোল শোধ করেন। উত্তেজনার লড়াই হয়েছে দুই দলের মধ্যে। প্রথম পর্বেও সাইফ জিতেছিল ২-১ গোলে।