স্পোর্টস ডেস্ক
লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সেলোনার বিস্ময়কর হারের পেছনে দলটির অধিনায়ক লিওনেল মেসিকেও দায়ী করলেন ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদো। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের মতে জয়ের কৃতিত্বের শতভাগ আর্জেন্টাইন ফরোয়ার্ড পেলেও হারের পর দায়টা বর্তায় দলটির কোচ আর্নেস্তো ভালভার্দে কিংবা ফরোয়ার্ড ফেলিপে কোটিনহোর ঘাড়েই।
ইংলিশ দলটির বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জেতা সত্ত্বেও বার্সেলোনা মঙ্গলবার রাতে ফিরতি লেগে ৪-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়। এর ফলে দলের কোচ ভালভার্দে দারুণ সমালোচনার মুখোমুখি হন, নিষ্প্রভতার কারণে তোপের মুখে পড়েন ফরোয়ার্ড ফেলিপে কোটিনহোও।
ব্রাজিলীয় কিংবদন্তির মতে বার্সেলোনায় মেসির ছায়ায় থাকা খেলোয়াড়রা আরো বেশি সম্মানের দাবিদার। তিনি বলেন, ‘বার্সেলোনার দারুণ দল আছে এবং তাদের কাছে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি আছেন। সেদিন যখন তারা হারল, আমি শুনলাম যে এটা ভালভার্দে, কোতিনহোর কারণে হয়েছে; মেসির কারণে নয়!’
