ফিকায় দেবব্রত

আপডেট : ০৭ জুন ২০১৩, ২১:৪৪
ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশনের (ফিকা) দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার পল মার্শ। টিম মে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরই ফিকার নতুন নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিলেন এই অস্ট্রেলিয়ান। প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ। বাংলাদেশের ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) থেকেও ফিকার বোর্ড সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি আগেও ফিকার বোর্ড সদস্য ছিলেন। উল্লেখ্য, ফিকার প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন জিমি এ্যাডামস।