ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে আজ থেকে শুরু হতে যাচ্ছে সিটিসেল প্রথম বিভাগ বাস্কেটবল লিগ। সাতটি দল এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে। এগুলো হলো-রেইথ, দি শাওনস, ক্যান্টোনিয়ানস, ওল্ড ডিওএইচএস, যোসেফাইটস, মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব এবং দি গ্রেগস।
টুর্নামেন্টটির আয়োজন উপলক্ষে গত বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টুর্নামেন্টের শীর্ষ দুই দল প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পাবে।
