ভাষানটেকে সাগরিকা হলের পাশে একটি পুকুর থেকে শুক্রবার অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১১টায় পথচারীরা পুকুরে লাশটি দেখে পুলিশে খবর দেয়। ভাষানটেক থানার সাব-ইন্সপেক্টর বাবুল আক্তার জানান, পুকুর থেকে যুবকের লাশটি তুলে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।