কম্পিউটার সোর্স বাজারে এনেছে লজিটেক ব্র্যান্ডের মিনি বুমবক্স স্পিকার। তারহীন প্রযুক্তির স্পিকারটি স্মার্টফোন, আইফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং ডেস্কটপসহ সব ধরনের ডিভাইসের সাথেই কাজ করে। ব্লুটুথ ছাড়াও একে ইউএসবি পোর্টের মাধ্যমে যুক্ত করা যায়। এর রিচার্জেবল ব্যাটারি টানা দশ ঘণ্টা পর্যন্ত চলে। নিয়ন্ত্রণের জন্য এতে রয়েছে টাচ সুইচ। মোবাইল থেকে গান শোনার সময় কল আসলে তা বিল্ট-ইন মাইক ব্যবহার করে রিসিভ করা যায়। এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ মূল্য ৭,৯৯০ টাকা।
