বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার উপজেলার বৈদ্যের বাজার ইউপির চাঁন্দেরকীর্ত্তি এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন।
