“আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমোদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব” এই শ্লোগান নিয়ে শনিবার দুপুরে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৩ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও ২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং গর্বিত মাদের আফিল শিক্ষা পদক সম্মাননা প্রদান অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আনোয়ার আলী আনুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। সংসদ সদস্যের নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠািনে ১৯৮জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্টসহ শিক্ষার্থীদের গর্বিত মাদের আফিল শিক্ষা পদক প্রদান করেন শেখ আফিল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মনজু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
