উজিরপুরে আওয়ামী লীগের মত বিনিময় সভা

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৭
গত শুক্রবার উজিরপুর আওয়ামী লীগ কার্যালয়ে ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ খালেক রাঢ়ির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান হিসাবে বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি। বক্তব্য রাখেন বড়াকোটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহআলম হাওলাদার, জল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশ্বজিত্ দাস নান্টু, সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, ওটারা ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া নান্নু প্রমুখ। সভায় এমপি মনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক পরিষদ ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ্যাডভোকেট শওকত হোসেন হিরণকে আবারও বিজয়ী করতে বানারীপাড়া ও উজিরপুরের আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহবান জানান।