বিনোদন রিপোর্ট
অনেকদিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান। তবে মাঝে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলেও অবস্থা খারাপ হওয়ার কারণে আবারো লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। এবার উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর পাঠানোর প্রক্রিয়া চলছে। জানা যায়, শুক্রবার এটিএম শামসুজ্জামানের অবস্থার খোঁজখবর নিতে এসেছিলেন ডা. সামন্ত লাল সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তাঁরা কাগজপত্র নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী দেশে আসার পর চিকিত্সার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে তাঁকে।
এটিএম শামসুজ্জামানের অবস্থা প্রসঙ্গে ডা. সামন্ত লাল বলেন, ‘এটিএম শামসুজ্জামানকে উন্নত চিকিত্সা কীভাবে দেওয়া যায় সে বিষয়েই আজকে কথা হলো। তাঁর অবস্থা আগের মতোই, অপরিবর্তিত। দেশের বাইরে নেওয়ার বিষয়টি এখনো কিছুই চূড়ান্ত না। প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের বাইরে আছেন। তিনি এলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে তাঁদের কাগজপত্র তৈরি করা হচ্ছে।’
