দ্বিজেন্দ্রনাথ সরকার
আজ রবিবার দৈনিক ভোরের ডাক পত্রিকার গৌরনদী সংবাদদাতা বিশ্বজিত্ সরকার বিপ্লবের পিতা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি দ্বিজেন্দ্রনাথ সরকারের ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সাংবাদিকের পৌর এলাকার দক্ষিণ পালরদী মহল্লার নিজবাড়িতে দিনভর প্রার্থনা অনুষ্ঠান ও দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
