পাত্রী খুঁজছেন পুতিন

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫২
স্ত্রী লুদমিলার সঙ্গে ৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সঙ্গে সঙ্গেই পাত্রী খুঁজতে শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টাইম ম্যাগাজিন জানায়, বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বিচ্ছেদের ঘোষণার পর ওই দিনই ম্যাচ ডটকমে পাত্রী চেয়ে নিজের জীবন বৃত্তান্ত দেন বিশ্বের অন্যতম শক্তিধর দেশের এই নেতা।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। তাকে ঘিরে সব জল্পনা সত্য জানিয়ে পুতিন বলেন, “আমি বাজারে ফিরেছি”। পুতিনের চাহিদা মতে, পাত্রী হতে হবে ২৫ থেকে ৪৫ বছর বয়সী। “আমি এমন একজনকে খুঁজছি, যে (আমার সঙ্গে) বিশ্বব্যাপী ভ্রমণ করতে পারবে, শিকার করবে, মাছও ধরতে পারবে। আর মাঝে মাঝে হাতাহাতিও করবে।” ১৯৮৩ সালে বয়সে পাঁচ বছরের ছোট বিমানবালা লুদমিলাকে (৫৫) বিয়ে করেছিলেন পুতিন (৬০)। তাদের দুটি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার দু’জনই টিভির সামনে বিচ্ছেদের ঘোষণার সময় পুতিন বলেন, “লুদমিলা আলেকজান্দ্রোভনা ও আমি সারাজীবন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখব, আমি নিশ্চিত।”