বিনোদন ডেস্ক
২০১৯ হলিউড ‘ওয়াক অব ফেইম’ স্টার নির্বাচিত হলেন জনপ্রিয় স্টাইল আইকন অ্যান হ্যাথাওয়ে। এবারের আয়োজন ‘ওয়াক অব ফেইম’-এর বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২৬০০-এর বেশি প্রতিযোগী অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে অ্যান তাঁর সিনেমা ‘দ্য হাসেল’-এর প্রোমোটের সময় লস অ্যাঞ্জেলসে এই বিজয়ের মুকুট লুফে নেন। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন এই হলিউড অভিনেত্রী। ২০১৩ সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে তিনি মহামূল্যবান অস্কার পেয়েছিলেন। বরাবরের মতো এবারো মোশন পিকচারে জাদুকরী অভিনয় দক্ষতা দেখিয়ে হল অব ফেইম নির্বাচিত হন অ্যান।
তিনি বলেন, ‘আমার ভক্তদের প্রতি আমি গভীর কৃতজ্ঞ, যাঁরা আমার পাশে থেকেছেন সবসময় এবং আমি আশাবাদী শেষ অবধি তাঁরা আমার পাশে থাকবেন।’
গতবছরের হল অব ফেইম নির্বাচিত হয়েছিলেন অভিনেতা এরিক ম্যাক করম্যাক। মোট ৫টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়—মোশন পিকচার, টেলিভিশন, রেকর্ডিং, রেডিও ও লাইভ পারফর্মেন্স। তবে হল অব ফেইমের প্রায় এক তৃতীয় অংশ রয়েছে মোশন পিকচারের দখলে।
