ইরানে মার্কিন বিরোধী বিক্ষোভ

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৪৪

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে গতকাল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে সেদেশের সাধারণ মানুষ। রাজধানী তেহরানে এদিন বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নানা স্লোগান দেন। গত বছরের মে মাসে দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানও ওই পরমাণু চুক্তি থেকে আংশিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি দেয়               —এএফপি