প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান প্রস্তুতি

আপডেট : ০৯ জুন ২০১৩, ২০:০৬
প্রিয় শিক্ষার্থীরা গতকালের পর আজও নৈর্ব্যক্তিক উত্তর প্রশ্ন আলোচনা করা হলো: অধ্যায়-২ পরিবেশ দূষণ ২৬। ‘ক’ সূত্রাপুর এলাকার স্থায়ী বসবাস করে। এখানকার পরিবেশ ঘনবসতি। যার ফলে ময়লা-আবর্জনাও মলমূত্র নিষ্কাশনের তেমন কোনো সুব্যবস্থা নেই। এর ফলে ওখানকার মানুষের ওপর কোন ধরনের প্রভাব পড়বে ? (ক) শব্দ দূষণ (খ) বায়ু দূষণ (গ) মাটি দূষন (ঘ) পানি দূষণ ২৭। মানুষ যখন তখন যে কোনো স্থানে মাইক ব্যবহার করছে। উচ্চ স্বরে গান বাজাচ্ছে। বিনা প্রয়োজনে গাড়ির হর্ণ বাজাচ্ছে। তাছাড়া বসতি এলাকায় বিভিন্ন কলকারখানা তৈরি হয়েছে, লোডশেডিং এর কারণে জেনারেটর চলছে। এর ফলে ঘটছে— (ক) শব্দ দূষণ (খ) বায়ু দূষন (গ) মাটি দূষণ (ঘ) পানি দূষণ ২৮। নিচের কোন কারণে বায়ু দূষিত হয় ? (ক) কীটনাশকের ব্যবহার (খ) ইটের ভাটায় ইট পোড়ানো (গ) বৃষ্টির পানি জমে যাওয়া (ঘ) রাসায়নিক সার ব্যবহার ২৯। বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি ? (ক) জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি (খ) কলখারখানার বর্জ্য (গ) যানবাহনের বর্জ্য (ঘ) জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো ৩০। সোহাগ বরিশাল জেলায় বসবাস করে। তাঁর বাবা একজন কৃষক। মাঠের ফসলে জমিতে কীটনাশক ও রাসায়নিক সার প্রচুর ব্যবহার করে। এক্ষেত্রে নিচের কোনটির ওপর এর ক্ষতিকর প্রভাব পড়ে ? (ক) ঘরবাড়ি (খ) রাস্তাঘাট (গ) যানবাহন (ঘ) জলজ প্রাণী ৩১। বাড়তি জনসংখ্যার প্রয়োজনে কাটা হচ্ছে বনজঙ্গল। এর ফলে— (ক) উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যাচ্ছে (খ) রোগব্যাধি সব সময় লেগে থাকে (গ) অস্বাস্থ্যকর বস্তি গড়ে ওঠছে (ঘ) পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে ৩২। নিচের বিষয়টি পরিবেশের কোনটি দূষিত করছে ? (ক) বায়ু (খ) পানি (গ) শব্দ (ঘ) মাটি ৩৩। নিচের ব্যবস্থাটি পরিবেশের কোন উপাদানকে দূষিত করে ? (ক) কলকারখানা (খ) পানি (গ) শব্দ (ঘ) মাটি অধ্যায়-৩: জীনের জন্য পানি ৩৪। উদ্ভিদ মাটি থেকে কীসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে ? (ক) মাটি (খ) পানি (গ) বায়ু (ঘ) আলো ৩৫। আর্সেনিকযুক্ত পানি পান করলে কোন রোগ হয় ? (ক) আমাশয় (খ) টাইফয়েড (গ) ডায়রিয়া (ঘ) হাত পায়ের চামড়ায় ঘা হয় ৩৬। উঁচু পর্বতের চূড়ায় পানি কীরূপে থাকে ? (ক) পানি (খ) জলীয়বাষ্প (গ) শিশির (ঘ) বরফ ৩৭। যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয় ? (ক) নীল (খ) লাল (গ) সবুজ (ঘ) আকাশী ৩৮। জলীয়বাষ্প কোন ধরনের পদার্থ ? (ক) তরল পদার্থ (খ) কঠিন পদার্থ (গ) বায়বীয় পদার্থ (ঘ) জেলীর মতো পদার্থ ৩৯। পানিকে জীবাণুযুক্ত করতে টগবগ করে কতক্ষণ ফুটাতে হয় ? (ক) ২০ মিনিট (খ) ২৫মিনিট (গ) ৩০মিনিট (ঘ) ৬০মিনিট ৪০। প্রাকৃতিক কারণে পানি কোন দূষণটি হয়ে থাকে ? (ক) আর্সেনিক দ্বারা দূষণ (খ) কীটনাশক দ্বারা দূষণ (গ) কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ (ঘ) জীবাণু দ্বারা দূষণ ৪১। পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি জলীয়বাষ্পে পরিণত হয় কীভাবে ? (ক) বিদ্যুতের সাহায্যে (খ) আগুনের সাহায্যে (গ) বাতাসের সাহায্যে (ঘ) সূর্যের তাপের সাহায্যে ৪২। তোমার বাড়ির নলকূপে আর্সেনিক আছে কিনা তা তোমাকে পরীক্ষা করতে দেয়া হলো। সেক্ষেত্রে কোনো নলকূপে যদি আর্সেনিক থাকে তাহলে তুমি সেই নলকূপকে পরীক্ষা করে চিহ্নিত করবে কীভাবে ? (ক) হলুদ রং দিয়ে চিহ্নি করব (খ) কালো রং দিয়ে চিহ্নি করব (গ) লাল রং দিয়ে চিহ্নি করব (ঘ) লাল রং দিয়ে চিহ্নি করব ৪৩। থিতানো পদ্ধতিতে তাড়াতাড়ি তলানি জমানোর জন্য কোনটি ব্যবহূত হয় ? (ক) ব্লিচিং পাউডার (খ) ফিটকারি (গ) হ্যালোজেন ট্যাবলেট (ঘ) সোডা পাউডার ৪৪। পানি সম্পূণরূপে জীবাণুমুক্ত হয় কোন পদ্ধতিতে ? (ক) থিতানো (খ) ছাঁকন (গ) ফুটানো (ঘ) সবগুলো ৪৫। ফিটকিরি, ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে পানিকে জীবাণুমুক্ত করাকে বলে— (ক) রাসায়কি পদার্থ মিশিয়ে পানি বিশুদ্ধকরণ (খ) ফুটানো (গ) ছাঁকন (ঘ) থিতানো ৪৬। নিচের কোনটি পানচক্রের ধাপ ? (ক) নদী-বৃষ্টি-বাষ্প-সমুদ্র-মেঘ (খ) সমুদ্র-মেঘ-বাষ্প-বৃষ্টি-পানি (গ) পানি-নদী-মেঘ-বৃষ্টি-বাষ্প-সমুদ্র (ঘ) পানি-বাষ্প-মেঘ-বৃষ্টি-নদী-সমুদ্র উত্তর :(২৬) খ; (২৭) ক; (২৮) খ; (২৯) ঘ; (৩০) ঘ; (৩১) ক; (৩২) গ; (৩৩) খ; (৩৪) খ; (৩৫) ঘ;(৩৬) ঘ; (৩৭) খ; (৩৮) গ; (৩৯) ক; (৪০) ক; (৪১) ঘ; (৪২) গ; (৪৩) খ; (৪৪) গ; (৪৫) ক; (৪৬) ঘ;