মুন্সীগঞ্জে হিমাগারে আলু সংরক্ষণ, বিপণন ও রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মুক্তারপুরে এলাইড কোল্ড স্টোরেজে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে ও এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) চেয়ারম্যান প্রকৌশলী মেজর (অব.) মো. জসিম উদ্দিন। নিশান কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সচিব মোজাম্মেল হোসেন, প্রকৌশলী রাজ্জাক আহমেদ, রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিচালক ফয়সাল আহমেদ, এলাইড কোল্ড স্টোরেজের জি এম মো. মাসুদুল হক কামালসহ বিভিন্ন হিমাগারের কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
