তামিম ইকবালের নারী ভক্তদের জন্য দুঃসংবাদ! এ মাসেই তিনি তার নারী ভক্তদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। আগামী ২৭ জুন আয়শা সিদ্দিকির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জাতীয় দলের ড্যাশিং এই ওপেনার। দীর্ঘদিন প্রণয়ের পর অবশেষে তাদের সম্পর্ক চিরস্থায়ী হচ্ছে। গত মাসে দুবাই থেকে বিয়ে উপলক্ষে শপিংও করেছেন তামিম। উল্লেখ্য, এ বছরই সাকিব আল হাসান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
