সাজ্জাদ করিম
তত্কালীন পাকিস্তান পুলিশ বাহিনীর কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ করিমের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের ঢাকার পিলখানার এনায়েতগঞ্জস্থ নিজ বাড়িতে দোয়া ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। মরহুম সাজ্জাদ করিম ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’-এর সিনিয়র সাংবাদিক সৈয়দ শাহনেওয়াজ করিমের পিতা।
মাহবুবুল আলম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও মরহুমের গ্রামের বাড়ি দৌলতপুরে কোরআনখানী, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
