প্রিন্স ফিলিপকে হাসপাতালে থাকতে হবে দুই সপ্তাহ

আপডেট : ০৯ জুন ২০১৩, ২৩:০২
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে দুই সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। পাকস্থলীর সমস্যার কারণে তিনি গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে শনিবার বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর দ্য গার্ডিয়ানের।বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রিন্স ফিলিপের শারীরিক অবস্থার উন্নতি সন্তোষজনক। তারা এর চেয়ে বিস্তারিত তথ্য জানাননি। ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ আজ সোমবার ৯২ বছরে পা রাখবেন। জন্মদিনের অনুষ্ঠানে থাকতে পারছেন না তিনি। শনিবার তার জন্মদিনে রাণীর অনুষ্ঠানে রাণীর সাথে যোগ দেবেন প্রিন্স অব ওয়েলস। গত দু্ই বছরে প্রিন্স ফিলিপ চারবার হাসপাতালে ভর্তি হলেন।