২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : প্রাথমিক বিজ্ঞান

আপডেট : ১০ জুন ২০১৩, ১৯:৫১
প্রিয় শিক্ষার্থীরা গতকালের পর আজও নৈর্ব্যক্তিক উত্তর প্রশ্ন আলোচনা করা হলো: অধ্যায়-৩: ৪৭। পানীয় জলে ফিটকিরি, ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি যোগ করা হয় কেন ? (ক) পানি সুস্বাদু করার জন্য (খ) পানির ক্ষতিকর জীবাণু নষ্ট করার জন্য (গ) পানির অদ্রাব্য পদার্থ দ্রবীভূত করার জন্য (ঘ) পানির পুষ্টিকর গুণ বৃদ্ধি করার জন্য ৪৮।বড় বড় শহরে শোধন করা কীসের পানি ? (ক) পুকুরের পানি (খ) নদীর পানি (গ) ট্যাপের পানি (ঘ) নলকূপের পানি ৪৯। ওপরের নির্দেশিত চিত্রটি কীসের ? (ক) পানিচক্র (খ) বাষ্প ও মেঘের সম্পর্ক (গ) বাষ্প ও বৃষ্টির সম্পর্ক (ঘ) মেঘ ও বৃষ্টির সম্পর্ক ৫০। উদ্দীপকের প্রদর্শিত পানির অপেক্ষাকৃত বেশি নিরাপদ উত্স— (ক) পুকুর (খ) বৃষ্টি (গ) মেঘ (ঘ) বাষ্প অধ্যায়-৪: বায়ু ৫১। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় ? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাইঅক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) জলীয়বাষ্প ৫২। উঁচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডার করে কোন গ্যাস নিয়ে যেতে হয় ? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাইঅক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) কার্বন মনোক্সাইড ৫৩। কোন গ্যাসটি বিষাক্ত ? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাইঅক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) কার্বন মনোক্সাইড ৫৪। জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে ? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাইঅক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) নিয়ন ৫৫। জীবের শ্বাস কাজের জন্য কোনটি প্রয়োজন ? (ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন (গ) হিলিয়াম (ঘ) আর্গন ৫৬। কোমল পানীয়যুক্ত বোতলের ছিপি খুললে বুদবুদ আকারে কোন গ্যাস বের হয় ? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাইঅক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) অর্গন ৫৭। নিঃশ্বাসের সাথে আমরা কোনটি ত্যাগ করি ? (ক) অক্সিজেন (খ) নাইট্রোজেন (গ) হাইড্রোজেন (ঘ) কার্বন ডাইঅক্সাইড ৫৮। বায়ুর কোন উপাদান ছাড়া আগুন জ্বলে না ? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাইঅক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) জলীয়বাষ্প ৫৯। বায়ু কীরূপ পদার্থ ? (ক) কঠিন (খ) তরল (গ) বায়বীয় (ঘ) মিশ্র ৬০। আগুন নেভাতে কার্ব ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। কারণ— (ক) এই গ্যাস বায়ুর সাথে বিক্রিয়া করে না তাই (খ) এই গ্যাস বায়ুর চেয়ে ভারী সেজন্য (গ) এই গ্যাস বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায় তাই (ঘ) এই গ্যাস অক্সিজেনের চেয়ে ভারী বিধায় ৬১। তোমাদের বাসায় যদি আগুন লাগে, তবে তুমি আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করবে বলে মনে কর? (ক) অক্সিজেন (খ) কার্বন ডাইঅক্সাইড (গ) হাইড্রোজেন (ঘ) নাইট্রোজেন ৬২। উঁচু পাহাড়ের চূড়ায় কিংবা কোনো কিছু খুঁজতে অনেকক্ষণ নদী বা সমুদ্রের পানির নিচে গেলে সিলিন্ডার করে অক্সিজেন নিয়ে যেতে হয় কেন? (ক) এসব স্থানে অক্সিজেনের পরিমাণ পরিমাণ কম থাকে তাই (খ) এসব জায়গায় অক্সিজেন বেশি থাকে বিধায় (গ) এসব স্থানে অক্সিজেন থাকে তাই (ঘ) এসব জায়গায় বায়ু চাপ বেশি থাকে সেজন্য ৬৩। বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুত্ উত্পাদন করা হয় ? (ক) বৈদ্যুতিক পাখা ঘুরিয়ে (খ) সূর্যের আলোর সাহায্যে (গ) টারবাইন ঘুরিয়ে (ঘ) পালতোলা নৌকা চালিয়ে ৬৪। মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি সংরক্ষণ করতে বায়ুর কোন উপাদান ব্যবহার করা হয়? (ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন (গ) কার্বন ডাই অক্সাইড (ঘ) হিলিয়াম ৬৫। আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙ্গে শক্তি উত্পাদন করতে কোনটি ভূমিকা রাখে ? (ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন (গ) কার্বন ডাইঅক্সাইড (ঘ) জলীয় বাষ্প ৬৬। অক্সিজেনের পরিমাণ কোথায় কম থাকে ? (ক) ভূ-পৃষ্ঠে (খ) পর্বতের চূড়ায় (গ) বাড়ির ছাদে (ঘ) গাছের মাথায় ৬৭। ইউরিয়া সার প্রস্তুত করতে বায়ুর কোন উপাদান ব্যবহার করা হয়? (ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন (গ) হাইড্রোজেন (ঘ) কার্বন ডাইঅক্সাইড ৬৮। উল্লিখিত চিত্র কোনটির প্রয়োগ ঘটেছে ? (ক) বায়ু চাপের (খ) বায়ুর ওজন (গ) বায়ুর আয়তনের (ঘ) বায়ু প্রবাহের ৬৯। ভেজা কাপড় রোধে ও খোলা জায়গায় কেন শুকাতে দেয়া হয় ? (ক) খোলা জায়গায় পানি শুষে নেয় তাই (খ) খোলা জায়গায় বায়ু কাপড় থেকে পানি শুষে নেয় তাই (গ) সে সব স্থানে জলীয়বাষ্প এর পরিমাণ বেশি (ঘ) জলীয়বাষ্প না থাকার জন্য উত্তর :(৪৭) খ; (৪৮) খ; (৪৯) ক; (৫০) খ; (৫১) গ; (৫২) ক; (৫৩) খ; (৫৪) খ; (৫৫) খ; (৫৬) খ; (৫৭) ঘ; (৫৮) ক; (৫৯) ঘ; (৬০) খ; (৬১) খ; (৬২) ক; (৬৩) গ; (৬৪) ক; (৬৫) খ; (৬৬) খ; (৬৭) ক; (৬৮) বায়ু প্রবাহের; (৬৯) খ;