সময়:৫০মিনিট পূর্ণমান: ৫০
১. কোনটির অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. আগ্নেয় খ. দাশরথি গ. হৈমন্তিক ঘ. সৌর
২. নিচের কোনগুলো যৌগিক শব্দের উদাহরণ?
ক. প্রবীণ, গবেষণা খ. তৈল, বাঁশি
গ. বাবুয়ানা, গায়ক ঘ. জলধি, মহাযাত্রা
৩. ‘এ এক বিরাট সত্য’-এখানে ‘সত্য’ কোন পদ রূপে ব্যবহূত হয়েছে?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. অব্যয়
৪. ‘পারলে একবার বেড়াতে এসো।’-কোন কালে কালে এবং কোন অর্থে অনুজ্ঞায় ব্যবহার হয়েছে?
ক. ভবিষ্যত্ কালের সম্ভাবনায়
খ. বর্তমান কালে উপদেশে
গ. বর্তমান কালে আদেশে
ঘ. ভবিষ্যত্ কালে অনুরোধে
৫. ‘সীমার মাঝে অসীম তুমি’-এ বাক্যে কী অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে?
ক. ব্যাপ্তি অর্থে খ. ঐকদেশিক অর্থে
গ. মধ্য অর্থে ঘ. নিকট অর্থে
৬. ‘তার চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকে নি।’- এটা কোন ধরনের বাক্য?
ক. সাধারণ খ. মিশ্র গ. যৌগিক ঘ. সরল
৭. ‘নিত্যন্ত অলস’ কোন বাগ্ধারা দিয়ে প্রকাশ করা যায়?
ক. গোবর গণেশ খ. রাঘব বোয়াল
গ. গোঁফ খেঁজুরে ঘ. খেঁজুরে আলাপ
৮. “Everry dog has his day”-এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক. প্রত্যেক কুকুরের দিন আছে
খ. প্রত্যেকের একদিন সুসময় আছে
গ. চাচা আপন প্রাণ বাঁচা
ঘ. দুঃসময়ের দিনকার নেই
৯. নিচের কোনগুলো ফরাসি ভাষার শব্দ?
ক. ইস্কাপন, রুইতন খ. কার্তুজ, ডিপো
গ. দৌলত, নালিশ ঘ. দুরবার, হাঙ্গামা
১০. নিচের কোন শব্দটিতে ষ-ত্ব বিধানের বাইরে ‘ষ’ হয়েছে?
ক. কৃষক খ. উত্কৃষ্ট গ. ষটচক্র ঘ. ভবিষ্যত
১১. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. ষড়াননখ. কথাচ্ছলে গ. পরিষ্কার ঘ. হস্তান্তর
১২. নিচের কোনগুলো বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
ক. কুহকিনী, শূদ্রাণী খ. অর্ধাঙ্গিনী, কুলটা
গ. কুমারী, ময়ূরী ঘ. কর্ত্রী, যুবতী
১৩. ‘আমার কথা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে?’- এখানে কী অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে?
ক. ক্রিয়া বিশেষণ খ. ক্রিয়া
গ. ঘটমানতা ঘ. সামান্যতা
১৪. নিচের কোনটি পূরণবাচক শব্দ?
ক. পাঁচই খ. অষ্ট গ. চৌঠা ঘ. সপ্তম
১৫. নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. মনমরাখ. মনগড়া গ. মনমাঝিঘ. পরাণপ্রিয়
১৬. কোনটি ফারসি উপসর্গের উদাহরণ?
ক. হর খ. সাব গ. আম ঘ. নিম
১৭. ‘নিজের দেশে গুণীর আদর নেই’-এই অর্থ প্রকাশক প্রবাদ কোনটি?
ক. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ. ভাগের নাও গঙ্গা পায় না
গ. মুড়ি মিছরির একদর
ঘ. গেঁয়ো যোগী ভিখ পায় না
১৮. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?
ক. নির্দেশক ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. সাপেক্ষ ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
১৯. পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
ক. দ্বিগু সমাস খ. কর্মধারয় সমাস
গ. অব্যয়ীভাব সমাস ঘ. নিত্য সমাস
২০. ভাষার মৌলিক অংশ কয়টি?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২১. কোন শব্দে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে?
ক. কলম খ. নোলক গ. করুণ ঘ. তৃণ
২২. একাধিকবার একই গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক. সংখ্যাবাচক শব্দ খ. অঙ্কবাচক শব্দ
গ. পরিমাণবাচক শব্দ ঘ. পূরণবাচক শব্দ
২৩. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. অসমীকরণ খ. স্বরসংগতি
গ. সমীভবন ঘ. বিপ্রকর্ষ
২৪. ‘ওকে বলাও না, না বলাও তা’-এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. সম্ভাবনায় খ. হতাশা জ্ঞাপনে
গ. তুলনায় ঘ. সংযোগ অর্থে
২৫. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. উপনদী খ. নরপশু গ. গ্রামান্তর ঘ. মনমাঝি
২৬. বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হলে তাকে কী বলে?
ক. এক কর্তা খ. অসমান কর্তা
গ. শর্তাধীন কর্তা ঘ. নিরপেক্ষ কর্তা
২৭. নিচের কোন ধাতুটির মূলস্বর ‘আ’-কারান্ত?
ক. শেখো খ. যেতো গ. শোনেন ঘ. দিতাম
২৮. সাধারণত পত্রের দুটি অংশ থাকে-এগুলো কী?
ক. প্রেরক ও প্রাপকের ঠিকানা
খ. শিরোনাম ও পত্রগর্ভ
গ. লেখকের স্মারক ও নাম
ঘ. প্রেরকের ঠিকানা ও শিরোনাম
২৯. Fortune favours the brave. এর সঠিক অনুবাদ কোনটি?
ক. ভাগ্যবান হতে সাহসী হওয়া চাই
খ. ভাগ্য সাহসীদের অনুগ্রহ করে
গ. ভাগ্য সাহসীদের পক্ষে
ঘ. সৌভাগ্যবানদের অধিকারীরা সাহসী
৩০. ‘মেধাবী’-এর প্রকৃত প্রত্যয় কোনটি?
ক. মেধা+আবী খ. মেধা+বিন্
গ. মেধা+ইন ঘ. মেধা+বি
৩১. বাক্যের কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
ক. কমা খ. হাইফেন গ. উদ্ধরণ চিহ্নঘ. কোলন
৩২.‘এ পথে চলা যায় না।’-বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মবাচ্য খ. কর্মকর্তৃবাচ্য
গ. কর্তৃবাচ্য ঘ. ভাববাচ্য
৩৩. অপ্রাণিবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহূত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক. পাল, যূথ খ. সমূহ, সকল
গ. গুচ্ছ, পুঞ্জ ঘ. গণ, বর্গ
৩৪. কোনটি কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ?
ক. তাস খেলে পড়া নষ্ট করো না
খ. লাঠি খেলা ভালো নয়
গ. কানামাছি খেলবি কে কে
ঘ. ছেলেটি ফুটবল ভালো খেলে
৩৫. ‘জ্যোত্স্নায় চারদিক ঝলমল করছে।’-বাক্যের ক্রিয়াটি কোন কাল নির্দেশক?
ক. সাধারণ বর্তমান খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. নিত্যবৃত্ত বর্তমান
৩৬. পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
ক. পত্রের ভাষা খ. পত্রের বক্তব্য বিষয়
গ. পত্রের আঙ্গিক ঘ. স্থান ও তারিখ
৩৭. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. মহাপ্রাণ ধ্বনিখ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনিঘ. শ্বাস ধ্বনি
৩৮. বাংলা ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রা বর্ণ কয়টি?
ক. ৬টি খ. ১১টি গ. ২৬টি ঘ. ৩৯টি
৩৯. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব খ.ধ্বনিতত্ত্ব গ. পদক্রম ঘ. অর্থ তত্ত্ব
৪০. ‘যে ব্যক্তির দু’হাত সমান চলে’-তাকে কী বলে?
ক. দোহাতী খ. সব্যসাচী
গ. পরভূতিকা ঘ. দ্বিজ
৪১. একজন স্কুল ছাত্র তার নৈমিত্তিক ছুটির প্রয়োজনে কার বরাবর দরখাস্ত করবে?
ক. শ্রেণি শিক্ষক খ. প্রধান শিক্ষক
গ. অধ্যক্ষ
ঘ. সভাপতি, স্কুল পরিচালনা পর্ষদ
৪২. প্রাপকের উদ্দেশ্য সম্বোধনসূচক শব্দ ব্যবহারে পার্থক্য দেখা যায় কখন?
ক. হিন্দু ও মুসলিম রীতিতে
খ. প্রাপক-প্রেরকের সম্পর্কভেদে
গ. প্রাপক-প্রেরকের বিষয়ভেদে
ঘ. উপরে উল্লিখিত প্রত্যেকটি ক্ষেত্রেই
৪৩. সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর তা পাঠাতে হয়?
ক. মালিকের বরাবর খ. সাংবাদিকদের বরাবর
গ. সম্পাদকের বরাবর ঘ. প্রকাশকের বরাবর
৪৪. Make hay while the sun shines. এর অনুবাদ কী হবে?
ক. সূর্য উঠলে পথ চলো
খ. সূর্য দেখলে পথ চলো
গ. ঝোপ বুঝে কোপ মারো
ঘ. কাঁটা দিয়ে কাঁটা তোলো
৪৫. মূল ভাষার প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি অনুবাদের ক্ষেত্রে কেমন হবে?
ক. প্রয়োজনে পরিবর্তিত হবেখ. মূলের অনুসারী হবে
গ. অনুবাদকের ইচ্ছা অনুযায়ী হবে
ঘ. ধরাবাঁধা নিয়ম নেই
৪৬. অনুবাদ কিসের সহায়ক?
ক. জ্ঞানচর্চার খ. বহুভাষাবিদ হওয়ার
গ. অন্যভাষা প্রীতির ঘ. বিদেশি সাহিত্যপ্রীতির
৪৭. ‘দোসরা’ তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি খ. বাংলা গ. উর্দু ঘ. ফারসি
৪৮. কোন শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায়?
ক. সপত্নী খ. ঢাকী গ. কৃতদার ঘ. শিক্ষিত
৪৯. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে ক্রিয়া ছাড়া আর কী পরিবর্তন হতে পারে?
ক. বিশেষ্য খ. সর্বনাম গ. বিশেষণ ঘ. অব্যয়
৫০. ‘চন্দ্রোদয়ে আলোয় পৃথিবী ঝলমল করে’ এটি কোন কারকের উদাহরণ?
ক. কালাধিকরণ খ. আধারাধিকরণ
গ. বিষয়াধিকরণ ঘ. ভাবাধিকরণ
