মরিনহো এখন ‘হ্যাপি ওয়ান’!

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:৪৫
সারা দুনিয়াই অনেক দিন ধরে তাকে চেনে ‘স্পেশাল ওয়ান’ বলে; তিনি নিজেও এই নাম মেনে নিয়েছিলেন। এবার চেলসিতে পুনরাগমনের পর হোসে মরিনহো বললেন, তাকে বলা উচিত—হ্যাপি ওয়ান! গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে চেলসির আসছে মৌসুমের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় পর্তুগিজ এই কিংবদন্তী কোচকে। চেলসির হয়েই মূলত ‘তারকা কোচ’ হয়ে ওঠেন মরিনহো। এরপর ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ হয়ে আবার ফিরে এসেছেন রোমান আব্রামোভিচের দলে। পুরোনো দলে ফিরতে পেরে খুবই খুশি সেটাই বোঝালেন ইংল্যান্ডে প্রত্যাবর্তনের পর প্রথম এই সংবাদ সম্মেলনে।