বিশ্বকাপ ২০১৪ বাছাই

মেসিকে নিয়ে সংশয়

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:৫২
আর্জেন্টিনার প্রতিপক্ষ আজ ইকুয়েডর দক্ষিণ আমেরিকা অঞ্চল কলম্বিয়া পেরু ইকুয়েডর আর্জেন্টিনা ভেনেজুয়েলা উরুগুয়ে চিলি বলিভিয়া স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনা আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের মোকাবেলার আগে অধিনায়ক ও স্ট্রাইকার লিওনেল মেসির ফিটনেস নিয়ে সংশয়ে রয়েছে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকুয়েডরের মাঠে জয় পেলে ২০১৪ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত প্রায় হয়ে যাবে। কিন্তু মেসিবিহীন আর্জেন্টিনার সামর্থ্য নিয়ে সংশয় তোলা যেতেই পারে। ব্রাজিল অবশ্য আয়োজক দেশ হওয়ায় এবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব খেলতে হচ্ছে না। ব্রাজিলহীন বাছাই পর্বে বর্তমানে আর্জেন্টিনা পাঁচ পয়েন্টে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয়স্থানে আছে কলম্বিয়া। গত শুক্রবার বুয়েন্স আয়ার্সে কলম্বিয়া ও আর্জেন্টিনার লড়াইটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। কিন্তু এই ম্যাচে প্রমাণিত হয়েছে বার্সেলোনার সেরা খেলোয়াড় মেসি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মেসি অবশ্য কলম্বিয়ার ম্যাচটিতে শেষার্ধে মাঠে নামেন। তারপরই মেসির স্বদেশী এবং ক্লাব সতীর্থ জাভিয়ার ম্যাশেরানো জানান মেসিকে ছাড়া আসলে বিবর্ণ আর্জেন্টিনা। তিনি বলেন,‘অবশ্যই যদি সবাই এটা ভাবে যে আমরা তার অনুপস্থিতি টের পাই না, তাহলে তারা ভুল করবেন। কারণটা হলো সে বিশ্বের সেরা খেলোয়াড়।’ ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরোও ম্যাশেরানোর সাথে একমত পোষণ করেছেন। তিনি বলেন,‘ লিও যখন দলে থাকে আপনি এটা টের পাবেন। কিন্তু সে যখন থাকে না সেসময় আমাদের নিজেদেরই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতে হয়।’ মেসির সমস্যা হলো বেশ কিছু দিন ধরে ইনজুরি পিছু ছাড়ছে না তাকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠে ফেরার জন্য রীতিমত যুদ্ধ করতে হচ্ছে তাকে। এক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৭-০ (দুই লেগ মিলিয়ে) গোলে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা। মেসি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন প্রথম লেগে। কিন্তু দ্বিতীয় লেগে কোচ টিটো ভিলানোভা কোন ঝুঁকি নেননি। মেসি মাঠের বাইরে বসে দলের ভরাডুবি দেখেন। আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা নিজেই নিশ্চিত নন যে তিনি মেসিকে মাঠে নামাবেন কি না। আর্জেন্টিনা এখন একটি জয় পেলে ২৮ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে বাছাই থেকে চারটি দলের একটি হিসেবে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এদিকে ২০১০ সালের সেমিফাইনালিস্ট এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে বাছাই পর্বে কঠিন পরিস্থিতিতে রয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে নয়টি দল বাছাই পর্ব খেলছে। সেখানে গত ছয়টি খেলায় কোচ অস্কার তাবারেজের দল কেবল দুই পয়েন্ট পাওয়ায় শীর্ষ চারের বাইরে চলে গেছে। এমনকি পঞ্চমস্থান অধিকার করা দলটির প্লে অফ খেলার সুযোগ থাকলেও উরুগুয়ে আছে সপ্তম স্থানে। তাদের সংগ্রহ এখন পর্যন্ত ১৩ পয়েন্ট। চিলি চতুর্থস্থানে রয়েছে ১৮ পয়েন্ট নিয়ে। ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে ভেনেজুয়েলা। এরকম পরিস্থিতিতেই ভেনেজুয়েলার মাঠে পরাজয় মানেই উরুগুয়ের বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ হয়ে যাওয়া। এদিকে অষ্টম স্থানে থাকা বলিভিয়া চিলিতে খেলতে যাবে। কলম্বিয়ার অতিথি হবে পেরু। পয়েন্ট টেবিলের সবার নিচে থাকা প্যারাগুয়ে যারা কোপা আমেরিকার ফাইনালিস্ট এবং গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল এ সপ্তাহে খেলছে না। তবে তাদের বিশ্বকাপ আশা শেষ হয়ে গেছে।