কোহিতুর নামের একটি আম নবাবদের খুব পছন্দের। আম গ্রীষ্মকালীন ফল হলেও শীতকালে খাওয়া হত সেই আম। এই আম সংরক্ষণ করা হত ঘি আর মধুভান্ডে এবং কোন প্রকার লোহার ছুরিচাকু ছাড়াই বাঁশের ছুরি দিয়ে কেটে খাওয়া হত। অনেকেই মনে করেন, মোগল সম্রাট শাহজাহানের কোহিনূর সিংহা-সনের নামের উচ্চারণগত কারণেই এই আমের নামকরণ হয়েছে কোহিতুর। বিভিন্ন দেশে বিশেষ করে মোগল ও নবাবী আমলের নাম অনুযায়ী আমের নামকরণ আজও চালু আছে। কিন্তু অন্যান্য আমের জাত বৃদ্ধি হলেও কোহিতুর আমের জাত বৃদ্ধি তেমন হয়নি। তবে কোহিতুর এখনও জনপ্রিয়। জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবাবদের মতি-ঝিলের লালবাগ পার্কে কিছু কোহিতুর আমের গাছ রয়েছে। ঐতিহ্যবাহী এই আম সংরক্ষণের জন্য ব্যবহার করা হত মধু এবং ঘি। আমের বোঁটা কেটে ফেলে সেই জায়গায় মোমের প্রলেপ দিয়ে সেই বোঁটা কাটার জায়গাটি ঢেকে দিয়ে মধু এবং ঘি ভাণ্ডে সংরক্ষণ করা হত। এইভাবে কোহিতুর আম সংরক্ষণ করে শীতকালে নবাবেরা এই আম খেতেন।
