বঙ্গবন্ধু মেডিক্যাল

আবারো উপাচার্য ২ ঘণ্টা অবরুদ্ধ

আপডেট : ১০ মে ২০১৯, ২২:৩৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালী মেট্রোপলিটন ক্লিনিকে রোগী দেখার সময় তাকে অবরুদ্ধ করে রাখে চিকিত্সক হিসেবে নিয়োগপ্রত্যাশী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা ক্লিনিকের ভেতরে অবরুদ্ধ থাকেন উপাচার্য। এরপর রোগী এবং তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের আলোচনার পর তিনি মুক্ত হন। এ সময় ছাত্রলীগের নেতারা উপাচার্য এবং তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেন। বিষয়টি নিয়ে আজ থানায় জিডি করবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়য়া। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। নিয়োগে মেধার মূল্যায়ন করা হবে।