মহাসড়ক দখলমুক্ত করতে ১৫ জুন থেকে অভিযান

আপডেট : ১০ জুন ২০১৩, ২৩:০০
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট মুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তোলার জন্য মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনার হাত থেকে মহাসড়ক উদ্ধার করা খুবই প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশে মহাসড়ক দখলমুক্ত করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১৫ জুন থেকে মাঠে সক্রিয়ভাবে কাজে নামবে। গতকাল সোমবার দুপুরে আশুলিয়ায় ৭ কোটি টাকা ব্যয়ে টঙ্গী-আশুলিয়া-বাইপাইল মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তবে এ অভিযানকে উচ্ছেদের পরিবর্তে উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, র্দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে গড়ে উঠা এসব স্থাপনার সাথে জড়িয়ে আছে হাজারো গবীরের জীবন-জীবিকা। সেদিকটি বিবেচনায় এবং আগামীতে তারা যেন আবারো মহাসড়ক দখল না করেন সেজন্য সাধ্যমত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।