প্রকাশ : ১১ জুন ২০১৩, ১৮:৪৯আপডেট : ১১ জুন ২০১৩, ১৮:৪৯
সদস্য নম্বর: ৯৭৭
ছবির মতোন দেশ
প্রাণের প্রিয় বেশ
রূপে ভরা দেশ
আমার বাংলাদেশ।
সোনার ধানে
পাখির গানে
মুখর পরিবেশ
সোনার বাংলাদেশ।
সবুজে ঘেরা
ফসলে ভরা
স্বপ্নভরা মায়ের হাসি
প্রাণের প্রিয় দেশটাকে
অনেক ভালোবাসি।