এক্সবক্স ওয়ানের চাইতে সস্তা হবে প্লেস্টেশন ৪

আপডেট : ১১ জুন ২০১৩, ১৯:০৪
মাত্র কয়েকদিন আগেই মাইক্রোসফট তাদের গেম কনসোল এক্সবক্সের সর্বশেষ সংস্করণ ‘এক্সবক্স ওয়ান’ এনেছে বাজারে। গেম কনসোলে আরেক জনপ্রিয় প্রতিষ্ঠান সনিও আগেই ঘোষণা দিয়ে রেখেছিল তাদের গেম কনসোল প্লেস্টেশনের নতুন সংস্করণের। এবারে এই প্লেস্টেশন ৪-এর মূল্য ঘোষণা করেছে তারা। সনি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে ৩৯৯ ডলারে এবং যুক্তরাজ্যের বাজারে ৩৪৯ পাউন্ডে বিক্রি হবে প্লেস্টেশন ৪। অন্যদিকে এক্সবক্স ওয়ানের মূল্য রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য ৪৯৯ ডলার এবং যুক্তরাজ্যের জন্য ৪২৯ পাউন্ড। অর্থাত্ এক্সবক্স ওয়ানের চাইতে ১০০ ডলার কমে পাওয়া যাবে প্লেস্টেশন ৪।