জোকস

আপডেট : ১১ জুন ২০১৩, ১৯:৫৬
 তিন বন্ধু নদীর ধারে বসে কবিতা রচনায় রত। ১ম বন্ধু লিখছে : মেঘ গুরু গুরু। ২য় বন্ধু লিখছে : বাতাস উরু উরু ৩য় বন্ধুটি একটু বোকা আর ছন্দে কাঁচা বলে বন্ধুদের সাথে মিলিয়ে সে লিখছে-নদীর ধারে বসে আছি আমরা তিন গরু।  ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা দিয়ে বন্ধু বলল, ‘আরে দূর, মলি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে? তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।’ হতাশ প্রেমিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে কিস্তিতে অনেক কিছু কিনে দিয়েছি।  স্বামী বাইরে থেকে এসে খুবই খুশি মনে স্ত্রীকে বলছে, স্বামী : জানো, আজ আমি প্রথম একটা ফেসবুক একাউন্ট খুললাম। স্ত্রী : সত্যি! আরো একটা নতুন একাউন্ট! উফফ... কত টাকা রেখেছ? কত বছরে শেষ হবে? নমীনি কাকে করেছ? নিশ্চই আমাকে? আমি জানিতো তুমি আমাকে কত ভালবাসো।  আমেরিকান, চেক ও রাশিয়ান একটি মিটিংয়ে যোগ দিতে সম্মত হলো। কিন্তু চেক লোক একটু দেরী করলো। চেক : দেরী হওয়ার জন্য দুঃখিত। আমি মাংসের জন্য দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমেরিকান : লাইন কি ? রাশিয়ান : মাংস কি ?