গ্রীষ্মের রসালো ফল বাঙ্গি। এই গরমে স্বাস্থ্যকর ও উপকারী এই ফলে রয়েছে আমিষ, ফ্যাটি এসিড ও খনিজ লবণ। প্রতি ১০০ গ্রাম বাঙ্গিতে রয়েছে ২৫ ক্যালরি পুষ্টিগুণ। এটি খরমুজ, কাঁকুড়, ফুটি বা লালিম নামেও পরিচিত। নাটোরের বনপাড়ায় মহাসড়কের পাশে এই হূষ্টপুষ্ট বাঙ্গিটি বিক্রির জন্য এনেছেন এক কৃষক —আজাহার উদ্দিন
