রোহিঙ্গাদের জন্য দুই সন্তান নীতিতে অটল মিয়ানমার

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০০
বিরোধীদলীয় নেত্রী অঙ সান সু চি ও জাতিসংঘের সমালোচনা সত্ত্বেও মুসলিম রোহিঙ্গাদের জন্য বিতর্কিত দুই সন্তান নীতির প্রতি সমর্থন জানিয়েছেন মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রী খিন আই। সম্প্রতি রয়টার্সে দেয়া এক সাক্ষাত্কারে তিনি নীতিটির প্রতি সমর্থন জানান। রোহিঙ্গাদের ওপর দুই সন্তান নীতি চাপিয়ে দেয়াকে বৈষম্যমূলক ও মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী সু চি ও জাতিসংঘ। কিন্তু এসব সমালোচনা আমলে না নিয়ে আইনটিতে রোহিঙ্গা নারীরা “উপকৃত” হবেন বলে দাবী করেন খিন। মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে খিনই প্রথম প্রকাশ্যে রাখাইন রাজ্য কর্তৃপক্ষের ঘোষিত এ আইনটির প্রতি সমর্থন জানালেন।