কুয়েতি আমিরকে নিয়ে টুইট করে কারাগারে নারী শিক্ষক

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০০
মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ কুয়েতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেশের আমিরকে নিয়ে এক মন্তব্যের জন্য কারাগারে যেতে হয়েছে এক নারী শিক্ষককে। দেশটির আদালত হুদা আল আজমী নামে ওই শিক্ষককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে বলে বিবিসি সোমবার জানিয়েছে। ৩৭ বছর বয়সি ওই নারী আমির শেখ সাবাহ আল সাবাহকে কটাক্ষের পাশাপাশি দেশের অবস্থার পরিবর্তন চেয়ে টুইটারে মন্তব্য করেন।