সংবাদ কণিকা

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০১
পারমাণবিক প্রযুক্তিতে ক্যান্সারের ওষুধ পারমাণবিক প্রযুক্তিতে তৈরি ওষুধে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ সারাতে সক্ষম বলে আশাবাদী একদল গবেষকদের। ফরাসী পরমাণু সংস্থা অবিভার প্রধান প্যাট্টিক বোর্দ্যে জানান, টিউমারের মত রোগ সারানোর ক্ষেত্রে এ ধরনের ওষুধ খুবই কার্যকরি ভূমিকা রাখবে। এছাড়া ওভারি গ্যাস্ট্রিক ও বিভিন্ন ক্যান্সার সারতে পারমাণবিক প্রযুক্তি তৈরি ওষুধ দারুণ কাজ করবে বলে তিনি খুবই আশাবাদী। তিনি আরো জানান, এ প্রযুক্তিতে তৈরি ওষুধে ক্যান্সারে আক্রান্ত কোষকে সুস্থ করে তোলা সম্ভব। মারাত্মক ক্যান্সারের বিরুদ্ধে এই ‘পি বি ২১২’ এখন গবেষকদের অন্যতম অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে।—এএফপি বীরের মর্যাদায় কুকুর দ্রুত ধাবমান একটি মোটর সাইকেলে চাপা পড়ার হাত থেকে দুটি মেয়েকে বাঁচাতে ঐ মোটর সাইকেলের সামনে ঝাঁপিয়ে পড়েছিল একটি কুকুর। ফিলিপাইনে ঐ দুর্ঘটনায় কাবাং নামে কুকুরটি নিজের মুখমণ্ডলের অর্ধেকটা হারালেও মেয়ে দুটি রক্ষা পেয়েছিল। যুক্তরাষ্ট্রে আট মাসের দীর্ঘ চিকিত্সা শেষে আবার ফিলিপাইনে ফিরে এসেছে কাবাং। আর দেশে ফিরে কুকুরটি পেয়েছে বীরের মর্যাদা। —বিবিসি সৌরশক্তি চালিত বিমান সুইজারল্যান্ডের ব্যারত্রঁ পিকার এর আগে গরম বায়ুর বেলুনে করে সারা দুনিয়া ঘুরেছেন। এবার তার ইচ্ছা সৌরশক্তি চালিত বিমানে করে সেই কাজটা করা। যে প্লেনে করে পিকার আপাতত পরীক্ষামূলক উড্ডয়ন করছেন তার ওজন এক হাজার ৬’শ কেজি। এতে শুধু পাইলট বসতে পারেন। আর এর রয়েছে দুটো বড় ডানা। হালকা এই বিমানে বড় দুটো ডানা থাকার কারণ তাতে অনেকগুলো সৌরকোষ বসানো যায়। এর ফলে যে সৌরশক্তি উত্পন্ন হয় তা দিয়ে প্লেনটি চারটি মোটর আর প্রপেলার কাজে লাগিয়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে চলতে পারে।—ডয়েচে ভেলে বিষণ্নতায় জার্মান নাগরিক! জলবায়ু পরিবর্তন সারা বিশ্বেই প্রভাব ফেলেছে। জার্মানির মনোরোগ ক্লিনিকের হিসেবে আনুমানিক দুই কোটি ৫০ হাজারেরও বেশি জার্মান নাগরিক আবহাওয়ার কারণে মানসিকভাবে অসুস্থ বোধ করেন। কোন না কোনভাবে তারা জলবায়ু পরিবর্তনের শিকার। তবে পুরুষদের তুলনায় মেয়েরাই বিষণ্নতায় বেশি ভোগেন। অন্যদিকে তরুণদের চেয়ে বয়স্করা যেমন বেশি ভোগেন, তেমনই সুস্থ মানুষদের চেয়ে অসুস্থদের সমস্যা বেশি হয়।—ডয়েচে ভেলে