চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

চ্যাম্পিয়নদের হারালো কাস্টমস স্পোর্টস ক্লাব

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:২৭

কাস্টমস স্পোর্টস ক্লাব চট্টগ্রামের জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে বর্তমান চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন একাদশকে ৩-১ গোলে হারিয়ে তাক লাগিয়েছে। আগের ম্যাচে লিগ রানার্সআপ বন্দর ক্রীড়া সমিতির বিরুদ্ধে একই ব্যবধানে জিতে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে দলটি।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় কাস্টমস ক্লাবের হয়ে এলিটা কিংসলে দুটি ও জুয়েল এক গোল দেন। সিটি কর্পোরেশনের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন বিদেশি রিক্রুট ফেলিক্স। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় মোহামেডান ব্লুজ টনির দেয়া গোলে ১-০ ব্যবধানে হারায় বন্দর ক্রীড়া সমিতিকে।

আজকের খেলা : ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, মাদারবাড়ি উদয়ন সংঘ ও শতদল ক্লাব (এমএ আজিজ স্টেডিয়াম)।