রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১০ মে ২০১৯, ২২:৪৫

এমআই তালুকদার

সাবেক যুগ্ম সচিব, পিএসসি’র সাবেক সদস্য ও মুক্তিযোদ্ধা বিসিএস ক্যাডার সমন্বয় পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমতলীর সন্তান মো. মনিরুল ইসলাম তালুকদার (এমআই তালুকদার) বুধবার রাত ৯টায় হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তৃতীয় দফা জানাজা শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মার্যাদা শেষে শুক্রবার বিকেলে হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের তালুকদার বাড়ির নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।