জেনে নিন

আপডেট : ১১ জুন ২০১৩, ২২:০২
আধুনিক এই সময়ে ইমেইলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মুহূর্তের মধ্যেই যোগাযোগের মাধ্যম হিসেবে ইমেইলের বিকল্প নেই। তবে আজকের এই সময়ে আমরা যে ইমেইলকে দেখে থাকি, এটি মূলতই এক দীর্ঘ প্রচেষ্টার ফলাফল। ১৯৬১ সালে এমআইটি উদ্ভাবিত ‘কম্প্যাটিবল টাইম শেয়ারিং সিস্টেম’কে বলা যায় ইমেইলের সূচনা। পরবর্তীতে ইউনিক্স মেইল প্রোগ্রামসহ অনেক প্রতিষ্ঠানই ইমেইল নিয়ে কাজ করেছে। ১৯৭১ সালের আর্পানেটকে বলা যায় আধুনিক ইমেইলের শুরু। নব্বইয়ের দশকে ইন্টারনেট যাত্রা শুরু করলে যোগাযোগের মাধ্যম হিসেবে ইমেইল জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে।