শোক সংবাদ

আপডেট : ১০ মে ২০১৯, ২২:৪৫

নেপাল চন্দ্র শীল

বানারীপাড়া পৌর সভার মেয়র অ্যাডভোকেট সুভাশ চন্দ্র শীল এর ছোট ভাই নেপাল চন্দ্র শীল (৬৭) শুক্রবার পৌসভার ১নং ওয়ার্ডের নিজ বাড়িতে শেষ নি:শ্বাশ ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

আবুল হাশেম সমাদ্দার

মুক্তিযুদ্ধের  সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এ্যাডভোকেট আবুল হাশেম সমাদ্দার (৯৬) শুক্রবার সকাল ৭ টার দিকে গোপালগঞ্জ  জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, ৫ মেয়ে, ৩ ছেলে  রেখে গেছেন।  ১৯৬৪ সালে বঙ্গবন্ধু’র হাত ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। ৬ দফা আন্দোলনসহ ৬৮, ৬৯ ও ৭০’এর গণ-আন্দোলনে  তিনি অগ্রভাগে থেকে বলিষ্ট নেতৃত্ব দেন। গতকাল বাদ জুমা সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে  জানাজা শেষে গোপালগঞ্জ পৌর-কবরস্থানে মরহুমের মরদেহের দাফন সম্পন্ন হয়। আগামী সোমবার বাদ আসর শহরের পাওয়ার হাউজ মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।