কুমিল্লা ভিক্টোরিয়ান্সে স্টিভেন স্মিথ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:২৮

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন গতকাল এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এবারের আসরের প্রথম চার ম্যাচ দলের সাথে না থাকলেও বাকি পুরোটা সময় স্মিথের সার্ভিস পাবে কুমিল্লা দল।