জার্মান ব্যাংক কর্মচারীর ঘুমে ট্রান্সফার হলো মিলিয়ন ডলার

আপডেট : ১২ জুন ২০১৩, ২০:১৪
সম্প্রতি একজন ক্লান্ত জার্মান ব্যাংক কর্মচারী তার কিবোর্ডের উপর সাময়িক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাক্রমে কিবোর্ডের ‘২’ বাটনে চাপ পড়ে থাকায় ২২২ মিলিয়ন ইউরো (২৯৩ মিলিয়ন মার্কিন ডলার) স্থানান্তরিত হয়েছে বলে আদালত জানতে পেরেছে। জার্মানের হাসেন শহরের একটি শ্রম আদালত জানতে পারে, একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬২.৪০ ইউরো স্থানান্তর করার অনুমতি ওই ব্যাংক কর্মচারীর থাকলেও তিনি তাত্ক্ষণিক ঘুমিয়ে পড়ায় ‘২’ লেখা বাটনটিতে বারবার চাপ পড়ায় তা দাঁড়ায় ২২২,২২২,২২২,২২-এর বিশাল অংকের ইউরো। ব্যাংকটি দ্রুতই ত্রুটিটি ধরতে পারে এবং তত্ক্ষণাত্ সংশোধন করে। আর এই ঘটনার জন্য ওই কর্মচারীকে চাকরিচ্যুত করা হলেও আদালত শ্রম আইনে তাকে চাকরিতে বহাল রাখার আদেশ দেয়।