নতুন পণ্য

আপডেট : ১২ জুন ২০১৩, ২০:১৫
টেনডা ওয়্যারলেস হোম রাউটার সাউথ বাংলা কম্পিউটার বাজারে এনেছে টেনডা ব্র্যান্ডের ডাব্লিউ৩১১আর+ মডেলের ওয়্যারলেস এন১৫০ হোম রাউটার। ৮০২.১১এন স্ট্যান্ডার্ড সমর্থিত এই রাউটারে রয়েছে এক্সটার্নাল ৫ ডিবিআই অ্যান্টেনা; ৪টি ১০/১০০ এমবিপিএস ইথারনেট সুইচ; ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ২; ডাব্লিউপিএস পুশ বাটন প্রভৃতি। ফোন :০১৭১৪০৯০০৩৭। সুপারসনি স্পিকার ইন্টারন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক বাজারে এনেছে সুপারসনি ব্র্যান্ডের স্পিকার। এসএস১৩০০ ইউএসআর মডেলের ২.১ এই স্পিকারে রয়েছে ৩০ ওয়াটের সাবউফার এবং ১০ ওয়াটের দুইটি স্যাটেলাইট স্পিকার। এতে রয়েছে শক্তিশালী অ্যামপ্লিফায়ার। এতে কম্পিউটার ছাড়াও শুধু ইউএসবি পেনড্রাইভ/ মেমোরি কার্ড ব্যবহার করে গান শোনা যায়। ফোন :০১৮১৯২৪৪৭২০, ৯১৮৩১৭২।