বোস্টন হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য দান
আমেরিকান টিভি তারকা অপরাহ উইনফ্রে সম্প্রতি বোস্টন ম্যারাথনের বোমা হামলায় বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার দান করেছেন। জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, মাইকেল স্টোলজেনবাগ্রের গঠিত চ্যারিটি ‘মাইকি’স রানে’- ঐ অর্থ দান করেন তিনি। ১০ জুন চ্যারিটির পরিচালক দুই ভাই মাইকেল এবং হ্যারিসের সঙ্গে সাক্ষাত্ করে তাদের তিনি জানান, বোস্টন হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার সংগ্রহের জন্য পরিকল্পনা করেছেন । সেই লক্ষ্য নিয়ে তারা একটি তহবিল গঠন করেছেন এবং তার একটি বড় অংশ দান করেছেন তিনি। —রয়টার্স
আইভিএফ চিকিত্সায় নতুন দিগন্ত
নিঃসন্তান দম্পতিদের কোলে সন্তান এনে দেয়ার জন্য সারা দুনিয়াতেই ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রযুক্তি ভীষণ সফল হয়েছে। কিন্তু তারপরও আইভিএফ যে সবার মুখেই হাসি ফোটাতে পেরেছে তা কিন্তু নয়। আইভিএফ ট্রিটমেন্ট করানোর পরও বহু দম্পতি সন্তানের মুখ দেখতে পারেননি। কিন্তু উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ম্যাঞ্চেস্টারের একদল গবেষক এখন দাবি করছেন, তারা এমন এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে আইভিএফে সাফল্যের হার একলাফে অনেকটা বাড়িয়ে দেয়া সম্ভব হবে। —বিসিসি
নিউজিল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ে কড়াকড়ি
নিউজিল্যান্ডে রাজনৈতিক আশ্রয় প্রদান আইন আরো কড়া করে উদ্বাস্তুর স্রোতে বাঁধ দেবার চেষ্টা করছেন সরকার। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে আইন পরিবর্তন করে রাজনৈতিক আশ্রয় প্রদান প্রক্রিয়ায় রদবদল করেন সুইস সরকার। এবার একটি গণভোটের মাধ্যমে সরকারের সেই প্রচেষ্টাকে বিপুল সমর্থন জানালো সুইস জনগণ। গত রবিবার সুইজারল্যান্ডে একটি গণভোটে ভোটদাতাদের ৭৮ শতাংশের বেশি সরকারের সাম্প্রতিক পদক্ষেপ সমর্থন করেছে। —এএফপি
