শিবালয়ে জাতীয় কবিপত্নী প্রমীলার জন্মবার্ষিকী পালন

আপডেট : ১১ মে ২০১৯, ০০:১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পত্নী প্রমীলার ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার তার জন্মস্থান শিবালয় উপজেলার তেওতা গ্রামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

১৯০৮ সালের এই দিনে প্রমীলা তেওতায় জন্মগ্রহণ করেন। তত্কালীন জমিদার কিরন শঙ্ককর রায় চৌধুরী প্রতিষ্ঠিত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার এক পর্যায়ে তিনি বিধবা মায়ের সাথে কাকার কর্মস্থল কুমিল্লায় যান। সেখানে কবি নজরুলের সঙ্গে পরিচয়ের পর তারা দু’বার তেওতায় বেড়াতে আসেন। তার জন্মদিন পালনে নজরুল সাহিত্য প্রেমী বিভিন্ন সংগঠন তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে নজরুল-প্রমীলা মঞ্চে কবিপত্নীর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, শিক্ষক অজয় চক্রবর্তী, আতিকুর রহমান আতিক,  নজরুল গবেষক সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, সাইফুল ইসলাম খান প্রমুখ অংশ নেন।