আওয়ামী লীগ নেতা ঢাকায় নিখোঁজ

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৩৯
বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের এক আওয়ামী লীগ নেতাকে ১৫ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকার গাবতলী হোটেল শাহ আলী থেকে তিনি নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। তার নিখোঁজে গোটা পরিবারে চলছে কান্নার রোল। জানা গেছে, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রঘুরাথপুর গ্রামের বাসিন্দা আলী আকবার (৫০) ২৭ মে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ২৮ মে সন্ধ্যায় তিনি তার মোবাইলে থেকে পুত্রের সাথে কথা বলেন। সে সময় তিনি জানান ঢাকার গাবতলী এলাকার শাহ আলী হোটেলে আছেন। এর এক ঘন্টা পর থেকে তার সাথে আর কোন যোগাযোগ করা যায়নি। তার ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। নিখোঁজ আলী আকবারের পুত্র নাজমুল হোসেন জানান, আমরা শুনেছিলাম র্যাব তাকে আটক করে থানায় দিয়েছে। পরে র্যাব ও পুলিশের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি আমার পিতাকে তারা আটক করেনি। এ নামের কোন ব্যক্তিকে তারা থানায়ও সোপর্দ করা হয়নি। উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর নিখোঁজ আলী আকবারের ভাই ইউপি সদস্য নুর ইসলামকে গুলি করে ও ২০০৪ সালের ২৪ অক্টোবর তার ভাইপো মশিয়ার রহমানকে ব্রাশফায়ারে হত্যা করে সন্ত্রাসীরা।