দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। ২০০৮ সালে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও গত সোমবার নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া যায়। ইতিমধ্যে নিয়োগ পাওয়া অনেকের সরকারি চাকরির বয়সসীমা পার হয়ে গেছে। তবে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়োগ কমিটির সদস্য ওমর ফারুক জানান, আবেদনপত্র জমার সময় সরকারি চাকরির বয়স থাকলে নিয়োগ পেতে কোন সমস্যা নেই। নিয়োগ কমিটির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে মূলত নিয়োগ প্রক্রিয়া প্রলম্বিত হয়েছে। জানা গেছে, বন্দরের আরো কিছু পদে নিয়োগ প্রক্রিয়া এখানো ঝুলে আছে।
