ভৈরব পৌরসভার মহিলা কাউন্সিলর (সংরক্ষিত আসন) বেগম নার্গিস আক্তারকে অপসারণ করা হয়েছে। পৌর মেয়র হাজী মোঃ শাহীন জানান- নার্গিস আক্তারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপসারণ করায় পৌরবাসী স্বস্তি ফিরে পেয়েছে। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীসহ অন্য কাউন্সিলরদের সাথে অত্যন্ত রূঢ় আচরণ করতেন। এমনকি ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মতি মিয়াকে ওই মহিলা কাউন্সিলর নিজে এবং তার গুন্ডাবাহিনী নিয়ে মারধর করেছেন।
